শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন।
আজ ১২ জুলাই শুক্রবার সকালে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে তিনি উদ্বোধন করেন।
উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রীজয়ন্ত কুমার সেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পূজা পরিষদের সহ সভাপতি শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডঃ তাপস চন্দ্র পাল, শ্রী বীরেশ চন্দ্র সাহা, ডঃ চন্দ্রনাথ পোদ্দার, বীনা রানী সাহা, এডভোকেট শ্যামল কুমার রায়, এড কিশোর রঞ্জন মন্ডল, পূরবী দেবনাথ প্রমূখ।





