× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শ্রীলঙ্কার এই যুগলের ছবি কেন বাংলাদেশেও ভাইরাল

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
যুগলের ছবি কেন বাংলাদেশেও ভাইরাল

অনেকে অপরিণত বিয়ে মনে শ্রীলঙ্কার এই যুগলের ছবি শেয়ার করছেন। আবার অনেকে এই জুটিকে বেমানান মনে করে।

ছবিগুলো বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে রবিবার সকাল থেকেই ভাইরাল হয়ে পড়েছে। থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেইজে ছবিগুলো প্রকাশ করা হয় শনিবার রাতে। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে। ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোমপেইজ দখল করে নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন, এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেইজ দখল করতে থাকে। ছবির যুগলের নাম যথাক্রমে নেথমি ও বুড্ডিকা। ছবিগুলো ‘পোস্ট উইডিং ফটোগ্রাফি’। অর্থাৎ বিবাহ-পরবর্তী ফটোসেশনের ছবি এসব।

ছবিগুলোর মন্তব্য পর্যবেক্ষণ করে দেখা গেল, সিংহলিজ ভাষায় অসংখ্য নেটিজেন এই জুটির জন্য বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন। থারুসা নামের একজন মন্তব্য করেন, ‘কেন এমন ছবি ফেসবুকে দিয়ে আমাদের হৃদয়ে আঘাত দাও।’

একজন বলেছেন, ‘স্কুলে যাওয়ার বয়সে এই ছেলে-মেয়ে বিয়ে করেছে।’

একজন মন্তব্য করেছেন, ‘আমি এই ভাইকে চিনি। সে শুধু টাটকা সবজি খায়, তাই ২৮ বছর বয়সেও তাকে বাচ্চাদের মতো দেখায়। আপনারা তাচ্ছিল্য করছেন বলেই আমি মন্তব্য করলাম।’

একজন ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলছেন, ভাই তুমি তাদের ফটোশুটের টাকা ফেরত দাও, কারণ তোমার এক হাজার লাইকের পেইজ তারা ভাইরাল করে দিয়ে এখন ১৫ হাজারেরও বেশি করে দিয়েছে।

ছবিগুলোর নিচে অর্শি নামের এক বাংলাদেশি তরুণী মন্তব্য করেছেন, ‘যাক, এটা দেখে শান্তি লাগছে যে অন্য দেশের মানুষদেরও এগুলো দেখে জ্বলে।’

অর্থাৎ এই যুগল ছবিকে তারা বিভিন্ন অর্থে শেয়ার করছেন। তবে অবশ্য খুবই কমসংখ্যক ইতিবাচক অর্থে শেয়ার হচ্ছে। কেননা মন্তব্যের ঘর নেতিবাচকতায় পরিপূর্ণ। ছবিগুলো যে শুধু বাংলাদেশের নেটিজেনরাই শেয়ার করছেন তা নয়, শ্রীলঙ্কা, ভারতের নেটিজেনরাও সমানতালে শেয়ার ও মন্তব্য করে চলেছেন।

এক বাংলাদেশি তরুণ লিখেছেন, ‘ওকে বাই, আমি ডিপ্রেশনে গেলাম। এরা এই বয়সে বিয়ে করে ছবি তুলছে আর আমরা ঘরে বসে দাদু হয়ে যাচ্ছি, দেখার কেউ নেই’। লুইস নামের এক ভারতীয় তরুণ লিখেছেন, ‘এটা কি বাল্যবিবাহ?’


এ ক্যটাগরির আরো খবর..