× Banner
সর্বশেষ
আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস

ডেস্ক

শ্রীলঙ্কানদের বাজেট ও কল্যাণ সহায়তায় ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

শ্রীলংকার অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার জন্য ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কানদের বাজেট ও কল্যাণ সহায়তায় এই ঋণ দিতে যাচ্ছে তারা। সিএনএন তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে যেই ঋণ দিচ্ছে সেটির ভেতর ৫০ কোটি ডলার দেয়া হচ্ছে বাজেট সহায়তা হিসেবে। বাকি ২০ কোটি ডলার যাবে সংকটে ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে।

শ্রীলঙ্কায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

গেল মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তির পর শ্রীলঙ্কার পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা এটিই।


এ ক্যটাগরির আরো খবর..