× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

শ্রীমঙ্গলে “মহাভারতের আলোকে বর্তমান বিশ্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মহাভারতের আলোকে বর্তমান বিশ্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে আগষ্ট বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।
ডাঃ হরিপদ রায়ের সভাপতিত্ত্বে ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজের কেন্দ্রীয় মহাসচিব, শ্রীগৌরবাণী সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অজয় দেব, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু দেব, সমাজকর্মী ডাঃ বিনেন্দু ভৌমিক ও শ্রীগৌরবাণী পত্রিকার সহ-বার্তা সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ।
বক্তারা সমাজ ও রাষ্ট্র গঠনে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অতুলনীয় ভূমিকা তুলে ধরেন এবং বর্তমান বিশ্ব ব্যাবস্থায় মহাভারতের আলোকে ধর্মের ধারায় সাম্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ধারন-প্রয়োগ ঘটানোর আহব্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..