হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের অবহেলা ও দমকল কর্মীরা যথা সময়ে ঘটনাস’লে না পৌছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুর”তর আহত দুই কিশোরের মধ্যে রায়হান মিয়া (১৫) এক কিশোরের ঘটনাস’লেই মৃত্যু হয়েছে।
আর অপর কিশোর আব্দুল আহাদ মূমুর্ষু অবস্তায় মৌলভীবাজার সদর হাপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তাঁর অবস্তায় আশংকা জনক। ৫ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল পৌরসভা মালিকানাধীন এম সাইফুর রহমান মাকের্টের তৃতীয় তলার ছাদে ঘটনাটি ঘটেছে।
নিহত কিশোর ও আহত কিশোর আব্দুল আহাদ (১৬) এর গ্রামের বাড়ী কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগান এলাকায় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্ত কমপ্লেক্সের কতব্যর্রত ডাক্তার ডাঃ মিনাক্ষী দেবনাথ। এম সাইফুর রহমান মাকের্টের ব্যবসায়ী জসিম মাঝি জানান, মাকের্টের তৃতীয় তালায় বাথর”ম রয়েছে। ওই মাকের্টের পাশ দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু আছে।
হঠাৎ আমরা ছাদে বিকট শব্দ শুনতে পাই। পরে তাড়াহুড়া করে উপরে গিয়ে দেখতে পাই দুই কিশোর আহত অবস্তায় পড়ে আছে। তিনি বলেন, সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেই। কিন’ ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা পর ঘটনাস’লে পৌঁছে। এবং ঘটনার আধঘন্টা পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস’লে আসেন।
যদি ফায়ার সার্ভিস কমীরা সময় মতো আসতে পারতো তাহলে তাদের একজনকে বাঁচাতে পারতো। এলাকার দীপংকর ভট্টাচার্য্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ফায়ার সার্ভিস অফিসে ঘটনাস’ল থেকে ৪টা ১৪ মিনিটে ফোন করেছি। কর্তব্যরত দমকলকর্মী আমাকে জানান, পুলিশকে অবহিত করতে। পুলিশ তাদেরকে জানালে দমকল কর্মী ঘটনাস’লে যাবেন। দীপংকর জানান, আমার ফোনের দেড়ঘন্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস’লে আসে।
তার পরে ওসি সাহেবের ফোনের ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস’লে আসে। ছাদে থাকা থাকা আহতদের একজনকে পুলিশের গাড়ীতে এবং অপরজনকে একটি লেবু বহনকারী জীপ গাড়ী দিয়ে শ্রীমঙ্গল সরকারী হাসাপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের অবহেলার কারণেই এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই অভিযোগ করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্ত কমপ্লেক্সের ডাঃ মিনাক্ষী দেবনাথ বলেন, ঘটনাস’লে অজ্ঞাত (১৫) এক কিশোর মারা গেছে। তার মরদেহ হাসপাতালে পড়ে আছে।
আর আহত আব্দুল আহাদকে মৌলভীবাজার সদর হাসপাতাল রেফার্ড করা হয়েছে। তিনি বলেন, তবে আহত কিশোর কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হল সে বিষয়ে সে স্পষ্ট কোন কিছু বলতে পারছে না। অনুসন্ধানে জানা যায়, ফায়ার সার্ভিস সিভিল স্টেশন শ্রীমঙ্গল কার্যালয়ে তখন অন ডিউটিতে ছিলেন ফায়ারম্যান মাজহার”ল হক।
তিনি সাংবাদিকসহ ১০/১৫টি ফোন রিসিভ করেছেন বলেন স্বীকার করে বলেন, আমাকে সংবাদ দেয়া হয়েছে বিদ্যুৎ এর শর্ট সার্কিটে দুই কিশোর মারা গেছে। আমি ফোনকারীদের বলেছি পুলিশকে জানাতে, পুলিশ আমাদেরকে জানালে আমরা ঘটনাস’লে দমকল কর্মী পাঠাবো। আমরা নিহত কাউকেই পুলিশের ইনফরমেশন ছাড়া উদ্ধার করতে যাই না।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সির্ভিল সার্ভিস ওয়্যার হাউজ ইনর্চাজ রবি উল্ল্যা কর্তব্যকাজে অবহেলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় অবহেলা কারী ফায়ারম্যান মাজর”ল হক এর বিরোদ্বে যথাযথ ব্যবস্তা নেয়ার জন্য উদ্ধর্তন কর্মকর্তা বরাবরে সুপারিশ করছি। তিনি বলেন, ওসি সাহেবের ফোন পাওয়ার পর একটু দেরী হলেও ঘটনাস’লে পৌঁছাই। আহতদের হাসপাতালে নিয়ে যাই।