শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের ১৪তম সভা অনুষ্ঠিত

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রিয় কার্যালয় (লেবার হাউজ) মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরাগ বাড়ই, সহসভাপতি পংকজ কন্দ, সহসাধারণ সম্পাদক পরেশ কালেন্দি প্রমুখ।

সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি থেকে শ্রীমঙ্গল উপজেলা বর্তমান ভাইস চেয়ারম্যান সাগর হাজরাকে সমর্থন জানান এবং তাকে বিজয়ী করতে বালিশিরা ভ্যালির সকলকে কাজ করার আহবান জানানো হয়।সভায় বালিশিরা ভ্যালির অন্তর্গত ৪০টি চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।