× Banner
সর্বশেষ
পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য

শ্রীমঙ্গল থানার ওসি নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদকের জন্য মনোনীত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গলঃ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান সিলেট বিভাগে পর পর তিন বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, নেলসন ম্যান্ডেলা ও আইজিপি পদক পুরুষ্কারের পর এবার নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৫ টায় ঢাকা বিজয়নগর হোটেল অরনেট অডিটোরিয়ামে আয়োজন করা হবে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরের বিভিন্ন উপজেলা ও জেলার কৃতিত্ব স্বরুপ ২১ জন কে স্বর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। গত ৮ মে শ্রীমঙ্গল থানাতে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ থেকে।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক চুন্নু এম.পি মহোদয় কাছ থেকে স্বর্ণ পদক গ্রহণ করবেন। অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এ্যাডভোকেট অধ্যক্ষ আফজলক খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এম. পি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহামান্য রাষ্ট্রপ্রতি সচিব জনাব ভূইয়া শফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় পীরজাদা শহিদুল হারুন সহ প্রমুখ।

অনুষ্টানের সভাপতিত্ব করবেন বীরমুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ প্রফেসর ড. গোলাম মাওলা। নেলসন ম্যান্ডেলা দ্বিতীয় পুরুষ্কার এটি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের।


এ ক্যটাগরির আরো খবর..