শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

১০ মে এর মধ্যে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস এবং এপ্রিল মাসের বেতন-ভাতা  পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি টিসিসি কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির ৮ম সভার সভাপতির বক্তৃতায় মালিকদের প্রতি এ আহ্বান  জানান।

মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে  করোনা ভ্যাকসিন প্রদানে শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি প্রেক্ষিতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, তিনি শ্রমিকদের ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করবেন। দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে করোনা মহামারির এই দুর্যোগকালে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কলকারখানার উৎপাদন অব্যাহত রেখেছেন। প্রতিমন্ত্রী কোনো কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া থাকলে সেগুলোও ঈদের আগেই প্রদান এবং  সুবিধামতো জোনভিত্তিক ছুটির ব্যবস্থা করতে মালিকদের পরামর্শ প্রদান করেন।

শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের কঠোর স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে সচেতনতায় সকলে নিরাপদ থাকতে পারবো। সকলের সহযোগিতায় করোনা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে পারবো।

টিসিসি সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নুল আবেদীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আব্দুল লতিফ খান, শিল্প পুলিশের ডিআইজি মোঃ মাহবুবুর রহমান,  বিজিএমইএ এর সিনিয়র সহ সভাপতি এস এম মান্নান কচি, সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, নাছির উদ্দীন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, আইবিসির ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা সালাউদ্দীন স্বপন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং আইএলও প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।