× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে প্লাস্টিক দুষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
প্লাস্টিক দুষণ রোধে সামাজিক আন্দোলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ ইউনিয়নের শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহায়তায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করনীয় বিষয় নিয়ে কিশোরীদের সাথে এক মতবিনিময় সভা শনিবার  অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় শাপলা কিশোরী সংগঠনের সাধারন সম্পাদক অনন্যা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  শাপলা কিশোরী দলের  সদস্যরা এবং বারসিক কর্মকর্তা চম্পা মল্লিক, বিশ্বজিৎ মন্ডল, গোলাপ কৃষি নারী সংগঠনের সভাপতি লতা রানী  প্রমুখ।
মতবিনিময় সভায় প্লাস্টিক দুষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি, প্লাস্টিক কিভাবে মাটি, পানি ও বায়ু দুষন করছে, অব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ, সংরক্ষণ এবং পুনঃব্যবহার ইত্যাদি বিষয়ে পারস্পারিক মতবিনিময় করেন।
কিশোরী কন্যা ক্রিস্টনা, বৃষ্টি ও মিতারা বলেন যে,  প্রায় বাড়িতে প্লাস্টিক পন্য ব্যবহার করছি। কিন্তু প্লাস্টিকের ক্ষতিকর বিষয় নিয়ে কোন চিন্তা করিনা এটা নিয়ে ভাবার আছে। প্লাস্টিক আমাদের শরীর ও স্বাস্থ্য সহ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।
সভায় বক্তারা আরও বলেন আমরা আর আনাচে কানাচে যেকোন স্থানে প্লাস্টিক ফেলবো না অন্যদের ফেলতে দেবো না।
 অংশগ্রহনকারী অন্য কিশোরীরা জানান যে, পরিবেশের বিকল্প যেমন কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, উলের ব্যাগ, অনুষ্টান গুলোতে প্লাস্টিকের প্লেটের পরিবের্ত স্টিলের প্লেট ও কলার পাতার ব্যবহার করা যেতে পারে।  তা ছাড়া সরকারী ভাবে আইন প্রনয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবার, স্কুলে এবং প্রতিবেশীদেরও সচেতন করবো ।  সকলে মিলে পরিবেশ ভালো রাখার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন। অনুষ্ঠানে  অংশগ্রহনকারীদের মাঝে ১টি করে কদবেলের চারা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..