× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার পর এবার অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৫ ঘন্টা পর আলমগীর খান বাবু নামে প্রতিদ্বন্দী এক কাউন্সিলর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে।

বুধবার দিনগত রাত দুইটার দিকে শৈলকুপা উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন বাবুর লাশ পাওয়া খবরের কিছু আগে দুইজন ব্যক্তি নদী সাঁতরে পার হতে দেখেছেন। একজন কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্বন্দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপা নির্বাচনী পরিবেশ।

আগেই অভিযোগ উঠেছে বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে জখম করে সদ্য লাশ পাওয়া আলমগীর খান বাবুর সমর্থকরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযোগের তীর যার দিকে, ৫ ঘন্টা পর তার লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক। প্রাথমিকভাবে পুলিশ এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও তারা এর পিছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। এক দিনে আওয়ামী সমর্থক দুই রাজনৈতিক কর্মীর লাশ আসন্ন পৌর নির্বাচনকে আরো সঙ্ঘাতময় ও উত্তপ্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..