শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ৬ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের অপসারণের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার সকালে শিক্ষার্থীরা শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষের অফিসের সামনে অগ্নিকান্ড জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ একটি ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দুর দুরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসে। এই কলেজে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের প্রয়োজন থাকায় অধ্যক্ষ বরাবর সরকারি ভাবে চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষ চাহিদা ফরমে হোস্টেলের প্রয়োজন নেই বলে উল্লেখ করে তা ফেরৎ পাঠান। কলেজে হোস্টেল নির্মাণ ও শিক্ষার্থীদের দাবী আদায়ে বাধা দেওয়ায় বক্তারা অবিলম্বে অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের অপসারণ দাবী করেন। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেন শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।