× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

শেষ মিনিটের গোলে ম্যানইউকে হারিয়ে শীর্ষস্থানে অটুট আর্সেনাল

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
arsenal

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ চলছেই আর্সেনালের। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে ৩-২ গোলে জয় তুলে নিয়ে শীর্ষস্থান অটুট করেছে গানার্সরা। সেই সাথে লিগে সবশেষ ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া দলটি শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

রোববার (২২ জানুয়ারি) রাতে এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরুতে লিড নেয় ম্যানইউ। খেলার ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় এরিক টেন হ্যাগের শিষ্যরা৷ তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ২৪ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান এডি এনকেতিয়া। এরপর আর গোল না হলে এক গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় আর্সেনাল। ৫৩ মিনিটে ইংলিশ তরুণ তারকা বুকায়ো সাকার বাঁ পায়ের দুর্দান্ত এক গোল ২-১ গোলে এগিয়ে যায় কোচ মিকেল আরতেতার শিষ্যরা। তবে সেই লিড গানার্সরাও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৯ মিনিটে হেড থেকে দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন ২-২ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিসান্দ্রো মার্তিনেজ।

এরপর আক্রমণ পালটা আক্রমণের পরও কোনো দল জালের দেখা না পেলে ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ৯০তম মিনিটে ইউনাইটেড রক্ষণকে বোকা বানিয়ে ম্যাচে নিজের জোড়া গোল করে আর্সেনালকে ৩-২ গোলের জয় উপহার দেন এনকেতিয়া।

লিগে আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। তার জায়গায় এদিন স্কট ম্যাকটমিনেকে মাঠে নামিয়েছিল ম্যানইউ। নেমেছিলেন ধারে দলে আনা ডাচ ফরোয়ার্ড ওট ভেগহর্স্টও। তবে আশা জাগিয়েও আর্সেনালের জয়রথ থামাতে পারেনি ওল ট্রাফোডের দলটি।

লিগ টেবিলে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ বেশি খেলেও পয়েন্ট ৪৫। সমান ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে গোল ব্যবধানে পিছিয়ে চারে ইউনাইটেড এবং তিন নম্বরে নিউক্যাসল।


এ ক্যটাগরির আরো খবর..