আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যষ্ঠ জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানালো বিএনপি বিকেলে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কাউন্সিলের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৫টার পরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দলের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।
দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন ও যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।
১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এতে দেশ-বিদেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে কাউন্সিলের আমন্ত্রণপত্র বিতরণ করে দিয়েছেন বিএনপি নেতারা।
২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায় বিএনপি।