× Banner
সর্বশেষ
হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ

শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ‘শুভ মহালয়া উৎসব সনাতন ধর্মের দেবী দুর্গার আগমনী বার্তা বহন করে। আজকের এ শুভক্ষণে শুরু হোক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মহাযাত্রা। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’ বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আজ সোমবার রাজধানীর স্বামীবাগ লোকনাথ মন্দিরে ১১৮তম শুভ মহালয়া উৎসব-১৪২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ একটি ফুলের বাগান। এখানে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ -গোত্রের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করে আসছে। তিনি শুভ মহালয়া উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে এ সম্প্রীতির ধারা যাতে অব্যাহত থাকে সে আহ্বান জানান। তিনি একই সাথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ারও আহ্বান জানান।

সংসদ সদস্য পংকজ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।
অনুষ্ঠানে ‘আগমনী আলো’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশিত হয় যেটি পরিচালনা করেন অনিক বোস। চণ্ডী পাঠ করেন শিমুল ইউসুফ।


এ ক্যটাগরির আরো খবর..