× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

শীর্ষে সাকিবের কেকেআর

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

কাল অনায়াস জয় দিয়ে শীর্ষে সাকিবের কেকেআর। হাতে ২৮ রান দিয়ে উইকেটশূন্য। ব্যাট হাতে এবারের আইপিএলে প্রথম সুযোগ পেলেও করেছেন মাত্র ১১। তবু কাল দিন শেষে সাকিব আল হাসানের মুখে চওড়া হাসিই থাকল। তাঁর দল কল​কাতা নাইট রাইডার্স যে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রবিন উথাপ্পার ২৮ বলে ৫৩ রানের ইনিংসের সৌজন্যে কিংস ইলেভেন পাঞ্জাবের করা ১৩৮ কেকেআর পেরিয়ে গেছে ৬ উইকেট আর ১৭ বল হাতে রেখে।
চার ম্যাচে এটি কেকেআরের তৃতীয় জয়। ৬ পয়েন্ট পয়েন্ট আছে গুজরাট লায়ন্সেরও। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে কলকাতা। সুরেশ রায়নার নেতৃত্বে এবারের আইপি​এলের নতুন দল গুজরাট বেশ চমক দেখাচ্ছে। কেকেআরের চেয়ে এক ম্যাচ কম খেলা গুজরাট আগামীকাল হায়দরাবাদ সানরাইজার্সের বিপক্ষে জিতলে আবারও শীর্ষে ফিরবে।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিনে দিল্লি ডেয়ারডেভিলস। বাকি পাঁচটি দলেরই পয়েন্ট ২। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ানস আর কিংস ইলেভেন পাঞ্জাব চারটি করে ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে। তিন ম্যাচের দুটিতে হেরেছে হায়দরাবাদ ও রাইজিং পুনে। দুই ম্যাচ খেলে একটি করে জয়-পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বেঙ্গালুরু আর মুম্বাই মুখোমুখি হবে আজ।


এ ক্যটাগরির আরো খবর..