× Banner
সর্বশেষ
সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

শীতে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, মাস্ক ব্যবহারের তাগিদ গণপূর্ত প্রতিমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ

আসন্ন শীতে শুরু হতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এজন্য এখন থেকে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

প্রতিমন্ত্রী আজ তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শরিফ আহমেদ বলেন, করোনা মহামারি বিশ্বব্যাপী অচলাবস্থা সৃষ্টি করেছে। বাংলাদেশে করোনা পরিস্থিতিতে সরকারের সময় উপযোগী সিদ্ধান্ত এবং কার্যক্রম গ্রহণের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু আগামী শীতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এজন্য এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, তথ্যপ্রযুক্তি, ভৌত অবকাঠামো-সহ উন্নয়নের সকল সূচকে দেশের অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য সাফল্য দেখিয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন, যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এবং ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..