× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

শিশুদের রক্তস্বল্পতায় করণিয়

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: এটি শিশুর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে রক্তস্বল্পতা। শিশুর শরীরে অপুষ্টি হলে রক্তস্বল্পতা হয়। তবে এটিই একমাত্র রক্তস্বল্পতার কারণ নয়। কোনো কারণে রক্তপাত হওয়া, জিনগত কারণ এবং আয়রনের শোষণের অভাবেও এই সমস্যা হয়।

ক্লান্তিবোধ, অবসন্নতা, বিরক্তিভাব, ভঙ্গুর নখ, ক্ষুধামন্দা শিশুদের রক্তস্বল্পতার লক্ষণ। সাধারণত ৯ থেকে ২৪ মাসের শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। কিছু খাবার রয়েছে যেগুলো শিশুর রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। বোল্ডস্কাই ওয়েবসাইটের প্রেগনেন্সি অ্যান্ড প্যারেন্টিং বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

আয়রনের মাত্রা বাড়ানো

মায়ের বুকের দুধে উচ্চ পরিমাণ আয়রন রয়েছে। রক্তস্বল্পতা প্রতিরোধে শিশুকে বুকের দুধ খাওয়ান। পাশাপাশি যেসব খাবারের আয়রন রয়েছে সেগুলো খাওয়ান। যেমন : ডিমের কুসুম, মাংস, শিম ইত্যাদি।

ভিটামিন সি

শিশুকে ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবজি খাওয়ান। যেমন : পেয়ারা, কমলালেবু, লেবু, আমলকি, অ্যাভোকেডো ইত্যাদি।

ডালিম

ডালিমের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আয়রন এবং খনিজ পদার্থ। এর মধ্যে ভিটামিন সি রয়েছে। রক্তস্বল্পতা প্রতিরোধে এটি একটি ভালো ফল। শিশুকে ডালিমের জুসও তৈরি করে খাওয়াতে পারেন।

গুড়

যেসব শিশু রক্তস্বল্পতায় ভুগছে তাদের জন্য গুড় একটি ভালো খাবার। এটি আয়রনের একটি চমৎকার উৎস। তাই রক্তস্বল্পতা প্রতিরোধে এটি নিয়মিত খাওয়াতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..