× Banner
সর্বশেষ
যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দিনাজপুরে ৪ বছরের শিশুকে পায়ুপথে ধর্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
শিশুকে পায়ুপথে ধর্ষণ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বাড়িতে কেউ না থাকায় ৪ বছরের শিশুকে ডেকে নিয়ে পায়ুপথে ধর্ষণ করে এক প্রতিবেশি। ফলে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে শিশুটি।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলায়। বুধবার দুপুরে ধর্ষক ওই প্রতিবেশি কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির পিতা জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ওই কিশোর তার চার বছর বয়সী মেয়েকে তাদের বাড়িতে নিয়ে ডেকে যায় ও সেখানে পায়ুপথে ধর্ষণ করে। তার মেয়ে বাড়িতে এসে চিৎকার করে কান্নাকাটি করলে ঘটনাটি বুঝতে পরেন তারা। এরপর দ্রুত মেয়েকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখনে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রিস্ক নিতে না পেরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার মেয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান, শিশুটিকে পায়ুপথে ধর্ষণ করা হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে শিশুটি। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান  জানান, ওই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে বুধবার বিরামপুর থানায় মামলা করেন। এরপরে পুলিশ দুপুরে ওই কিশোরকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..