× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

পিআইডি

জানুয়ারি মাস থেকে শিল্প খাতে গ্যাস সংকট কেটে যাবে -বাণিজ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
শিল্প খাতে গ্যাস সংকট

সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকার ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করছে। আগামী জানুয়ারি মাস থেকে শিল্প খাতে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো সিরামিক শিল্প। চাহিদার ৮৫ ভাগ পূরণ হচ্ছে দেশে উৎপাদিত সিরামিক পণ্যে। এ ছাড়া বিশ্বের ৫০ দেশের এক বিলিয়ন ডলারের সিরামিক পণ্য রপ্তানি করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..