× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

শিল্প কারখানার জন্য পেশাগত স্বাস্থ্য ও সেইফটি প্রোফাইল তৈরি করছে সরকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

    দেশে প্রথম বারের মতো পেশাগত স্বাস্থ্য ও সেইফটি-OSH প্রোফাইল তৈরি করছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে সম্প্রতি জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের সভায় এই প্রোফাইলের খসড়া অনুমোদন দেয়া হয়।

    OSH প্রোফাইলে দেশের কারখানার কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সংক্রান্ত সার্বিক চিত্র পাওয়া যাবে। OSH প্রোফাইল প্রণয়ন সম্পর্কে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এই প্রোফাইল দেশের শিল্প কারখানার প্রকৃত অবস্থা জানার প্রামাণ্য দলিল। এর মাধ্যমে শিল্প খাতের অগ্রগতি একটি ধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে কারখানার কর্মপরিবেশ স্বাস্থ্য, নিরাপত্তার উন্নতি, অগ্রগতির চিত্র পাওয়া যাবে এবং পদক্ষেপ গ্রহণ সহজ হবে। তিনি বলেন, সরকার রাজশাহীতে OSH ইনষ্টিটিউট নির্মাণ করছে।

    OSH পলিসি, শ্রম আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের কল্যাণ এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সংক্রান্ত অধিদপ্তরসমূহের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা এবং উদ্ধুদ্ধকরণ কর্মসূচিসমূহ, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনসমূহের কার্যক্রম, শিশুশ্রম নিরসন, কারখানায় ডে-কেয়ার সেন্টার এবং নিরাপত্তা কমিটি সংক্রান্ত যাবতীয় বিষয়সমূহ এ প্রোফাইলে সংযোজন করা হয়েছে।

    পেশাগত স্বাস্থ্য ও সেইফটি প্রোফাইলের ওপর ভিত্তি করে পরবর্তীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। OSH প্রোফাইল প্রণয়ন এবং প্রকাশনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে সহযোগিতা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। পিআইডি


এ ক্যটাগরির আরো খবর..