× Banner
সর্বশেষ
আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নন্দীগ্রামে  শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০
শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

অসীম মোহন্ত, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ২২শে এপ্রিল হঠাৎ এ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হয়। এতে পাকা বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
জানা গেছে, ২২শে এপ্রিল বেলা ২টার দিকে উপজেলার মণিনাগ, ভরতেঁতুলিয়া, ভরমাজগ্রাম, রুপিহার, রায়পাড়া, নামুইট, ডেরাহার, ভাদুম, গোছন, হাটলাল, তেঘর, কৈডালা ও শহরকুড়িসহ বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হয়েছে। এতে লোকজন অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে উপজেলার শতাধিক বসত বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। আরো ক্ষতি হয়েছে আম এবং লিচুসহ অন্যান্য ফল ও গাছপালার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এ এলাকায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধন হয়।
এ ছাড়াও বসত বাড়ি ও গাছপালার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু বলেন, নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কাটামাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..