× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে আজ খুলছে নিউমার্কেট

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
আজ খুলছে নিউমার্কেট

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলছে নিউমার্কেটের দোকানগুলো। আজ খুলছে নিউমার্কেট।

গতকাল বুধবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে নেহাল আহমেদ বলেন, কাল (বৃহস্পতিবার সকাল) থেকে নিউ মার্কেট খুলবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকসহ অন্যান্য হতাহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া অ্যাম্বুলেন্সে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তবে ঢাকা কলেজের হল খোলা বা বন্ধ রাখার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মার্কেটে ক্রেতা ও নারীদের হয়রানি বন্ধে অভিযোগ করার নম্বর দিয়ে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো হবে। কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড সরবরাহের পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করবে ব্যবসায়ীরা।

এছাড়া মধ্যস্থতা করতে যাওয়া শিক্ষকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপথ, হকার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় জড়িত তৃতীয় পক্ষকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল বলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক সমিতি নেতারা ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কোর কমিটি গঠন করা হবে। কোনো সমস্যা হলে আমাদের কাছে নালিশ করলেই ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..