× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ধামইরহাটে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা ও শিক্ষার্থীদের মাঝে ৪শত মাস্ক বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বায়ু দুষনজনিত রোগ থেকে বাঁচাতে শিক্ষার্থীদের মাঝে ৪ শত মাস্ক বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাহানপুর সোনালী যুব ক্যলাণ সংঘের উদ্যোগে ২০ ফেব্রুয়ারী দুপুর ২ টায় ধামইরহাট উপজেলার জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সংগঠনের সাংগটনিক সম্পাদক জাহিদ হাসান নিরব, অর্থ বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মিনজাহুল ইসলাম প্রমুখ।

এ সময় জাহানপুর প্রাথমিক বিদ্যালয় ও জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয়ের ৪ শত শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বলেন, সম্প্রতি করোনা ভাইসারে সারা বিশ্ব আতংকিত, এছাড়া ধামইরহাট উপজেলায় সড়ক উন্নয়ন কাজে রাস্তা খনন হওয়ায় প্রচুর বায়ুদুষন হয়, এতে শিক্ষার্থী ও জন সাধারণ স্বাস্থ্য ঝুকিতে ভুগছে, আমরা সচেতনতামুলক ভাবে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মাস্ক বিতরণ করছি, পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..