× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

শিক্ষার্থীদের অর্থায়নে কেনা বাসের উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :  খুলনায় দৌলতপুর সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকায় কেনা নতুন দুইটি বাসের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এ উপলক্ষে আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় সকল শিশুই স্কুলমুখী। এখন প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন। এজন্য শিক্ষক, শিক্ষার্থী-সহ সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে।

সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..