× Banner
সর্বশেষ
‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু

পিআইডি

শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
শিক্ষার প্রকৃত মান

শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন-ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, তবে শিক্ষকদেরও নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল হতে হবে। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালীমা হক মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এর আগে তাঁকে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ইতিমধ্যেই প্রতিটি উপজেলায় অন্তত দু’টি করে খাল খনন কাজ শুরু হয়েছে। এ বছর ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং আগামী কয়েক বছরে ৫০ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড পুরোদমে চালু হবে। কৃষক কার্ডের পাশাপাশি ইমাম-পুরোহিতদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য কার্ড এবং সংস্কৃতি কর্মীদের জন্যও বিশেষ কার্ড প্রবর্তনের বহুমুখী কর্মপরিকল্পনা রয়েছে।

কাজী সালীমা হক মহিলা ডিগ্রি কলেজের সভাপতি নেওয়াজ হালিমা আরলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রোকনুজ্জামান খাঁন ও এডভোকেট মিথুন রায় চৌধুরী এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহনুর জামান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..