এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
তিনি বলেন, দেশ ও সমাজ উন্নয়নের মুলভিত্তি শিক্ষা, তাই শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানব হৃদয়কে অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ধাসিত করে। তিনি আরও বলেন, শিক্ষা যেমন দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করে তেমনি জাতিকে উন্নতির শিখরে পৌছে দিতে সহায়তা করে।
গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলার পাটকেলঘাটার আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সাবেক সভাপতি শংকর সাধুর সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উদয় দাশের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, এ্যাড, শেখ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক পুলক পাল আরও অনেকে। পাটকেলঘাটা থানার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব ও আলোচনা সভায় প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাধারন সম্পাদক এড. আব্দুস সামাদ,পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের উপাধক্ষ সম আতিয়ার রহমান,অধ্যাপক সুব্রত দাস,ফকির আহম্দে শাহ, আরশাদ আলী ।
অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন চেয়ারম্যান মোজাফ্ফর রহমান,সহকারী শিক্ষক মুজিবর রহমান ,ইউপি সদস্য হাফিজুর রহমান,অভিভাবক সন্তোষ কুমার । অপর দিকে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পাঠ্য পুস্তক উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এড. মুুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার সকল প্রতিষ্টানে পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এছাড়া অনুরুপভাবে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়ের সভাপতিত্বে, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাসের সভাপতিত্বে, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।