× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়-মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়-মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, সহনশীলতা ও নৈতিক দৃঢ়তায় সমৃদ্ধ মানুষ গড়ে তোলার একটি সমন্বিত প্রক্রিয়া। জাতি গঠনের ভিত্তি হিসেবে শিক্ষা খাতের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন নাগরিক তৈরির ওপর জোর দিতে হবে।

আজ (মঙ্গলবার) মাধ্যমিক শিক্ষার ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গঠিত কনসালটেশন কমিটির ফাইনাল রিপোর্ট সাবমিশন বিষয়ক ডেসিমিনেশন সভায় তিনি এসব কথা বলেন।

সি আর আবরার বলেছেন, প্রশাসনিক কাজের চাপ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কমিটি শিক্ষা খাতের মৌলিক সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছে। গ্রাসরুট পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করে কাজ করা হয়েছে। শিক্ষক সমাজসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের যেসব বিষয় আলোচনায় এসেছে, সেগুলো বাস্তব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, শিক্ষা খাতকে কেবল একটি সেকেন্ডারি সেক্টর হিসেবে দেখার সুযোগ নেই। জাতি গঠনের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে হবে। যাতে শিক্ষার্থীরা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠতে পারে।

কনসালটেশন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, মাধ্যমিক শিক্ষা কেবল পাঠ্যজ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, এটি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের সংবেদনশীল সময়। তাই এই স্তরে বৈষম্য নিরসন ও শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য।

সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল।


এ ক্যটাগরির আরো খবর..