× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে ৪৯ পদে চাকরি

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

জব ডেস্কঃ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার ধরনের বিভাগে ৪৯ পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হলো :

কম্পিউটার অপারেটর
দুটি পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০  টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সাতটি পদের জন্য। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০  টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
নয়টি পদে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অফিস সহায়ক 
মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ৩১টি শূন্য পদে। পদটিতে বেতন দেওয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ১ জুলাই ২০১৭ পর্যন্ত ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট (http://moe.teletalk.com.bd) ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ২০ জুলাই-২০১৭ থেকে। শেষ হবে ৭ আগস্ট  ২০১৭ তারিখ পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..