× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার আজ ২৮ মার্চ (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী

সুমন দত্ত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পর্যালোচনা সভা অনুষ্ঠিত

SDutta
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
ইনসেটে বক্তব্য রাখছেন প্রধান প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করেছে। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংশ্লিষ্ট অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে চলমান প্রকল্পসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও প্রধান প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

সিনিয়র সচিব বলেন, আপনারা সরকারের কাছে চাইতে পারেন না। চাওয়ার ক্যাপাসিটি আপনাদের মধ্যে নাই। আমরা আপনাদের প্রকল্প এনে দেব। আপনারা সেটা করবেন। তবে খেয়াল রাখবেন আপনাদের কাজ যেন সুন্দর হয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের কাজ দেখে মনে রাখে। আপনাদের প্রশংসা করে। প্রতিটি ভবন সুন্দর ভাবে নির্মাণ করবেন। কোনো ত্রুটি রাখবেন না।

জালাল উদ্দিন চৌধুরী বলেন, আমি সম্প্রতি এই অধিদপ্তরে যোগ দিয়েছি। প্রধান উপদেষ্টা আমাকে এই পদে বসিয়েছে। জুলাই-আগস্টের বিপ্লব কে বুকে ধারণ করে আমি প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাবো। আমার কাজ কখনও বন্ধ হবে না। এজন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষার ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট অধিদপ্তর কে আরো সক্রিয় হবার আহবান জানান।

তিনি বলেন ৯ টি জেলায় এখনো নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য আছে। এজন্য প্রকল্প বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন জেলায় প্রকল্প কাজ মনিটরিং করার জন্য যানবাহনের প্রয়োজন। সেটা নেই নির্বাহী প্রকৌশলীদের। এই সমস্যা সমাধানে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি উপসহকারী প্রকৌশলীদের মোটর সাইকেল দিতে হবে।শি


এ ক্যটাগরির আরো খবর..