× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

শিক্ষা-দক্ষতা দিয়েই রূপকল্প ৪১ অর্জন করতে হবে-শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ও দক্ষতা দিয়েই আমাদের রূপকল্প ৪১ অর্জন করতে হবে। ২০৪১ সাল বেশি দূরে নয়। সময় কম, আমাদের যেতে হবে অনেক দূর। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাতে হবে। সরকার ইতোমধ্যে কারিকুলাম যুগোপযোগী করার কাজ হাতে নিয়েছে।

মন্ত্রী আজ বিকালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর- রশীদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থী যদি পরিবেশ সচেতন হয় তাহলে সারা বাংলাদেশে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..