× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

রাণীনগরে দা দিয়ে কুপিয়ে শিক্ষককে জখম, হামলাকারী আটক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
শিক্ষককে কুপিয়ে জখম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর শুভেচ্ছা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন ওরফে উজ্জল হোসেন কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ সময় হামলাকারী তোফাজ্জল হোসেন তোফা (৫০) কে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

হামলাকারী তোফা রাণীনগর উপজেলার কালিগ্রাম ডাকাহার পাড়া গ্রামের শুকবর রহমানের ছেলে। আহত প্রধান শিক্ষক উজ্জলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ওই স্কুলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতেই উজ্জলের বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

হামলার শিকার আব্দুল মতিন জানান, শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলে অফিসিয়িাল কাজ করছিল। কাজ শেষে অফিস কক্ষ থেকে বের হতেই পূর্ব থেকে ওত পেতে থাকা তোফাজ্জল হোসেন তোফা কোপ দা দিয়ে এ্যালোপাথারী ভাবে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তোফাকে ঝাপটে ধরে স্কুলের ভিতরে তুলে দরজা বন্ধ করে লোকজনকে ডাক দেন শিক্ষক উজ্জল হোসেন। স্থানীয়রা এসে আহত উজ্জলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। উজ্জল হোসেন ওই বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক। তিনি উপজেলার কয়াকঞ্চি গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে।

উজ্জল হোসেন আরো বলেন, হামলাকারী তোফার স্ত্রী ওই বিদ্যালয়ে আয়ার কাজ করতেন। পারিবারিক কারনে গত এক মাস আগে চাকুরী ছেরে দিয়েছেন তোফার স্ত্রী। হামলার ঘটনায় রাতেই উজ্জলের বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় ওই শিক্ষকের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত তোফাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..