× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

শিক্ষক-শিক্ষার্থীদের সরকার ও রাষ্ট্র বিরোধী পোস্ট শেয়ার লাইকে নিষেধাজ্ঞা মাউশির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
সরকার ও রাষ্ট্র বিরোধী পোস্ট

সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিওতে   শিক্ষক ও শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়াও এ রকম পোস্টে কমেন্ট, লাইক বা শেয়ারও করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মাউশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এক নির্দেশনায় এমন তথ্য জানা যায়। কর্মকর্তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রীপরিষদ বিভাগের এ সংক্রান্ত গাইডলাইন ও সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়।

নির্দেশনায়, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো পেশাকে হেয় করে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের এসব ‘বিধি’র ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানের প্রধানদের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তদন্ত করে প্রমাণসহ মাউশি-কে জানাতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ ও পেজের অ্যাডমিনদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পোস্ট অনুমোদন করার সময় সরকারি নীতিমালা পরিপন্থী, স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না।

 অন্যথায় পোস্টদাতা ও অ্যাডমিন উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি রাখতে অনুরোধ করেছে মাউশি।

এর আগে মাউশি থেকে (৭ অক্টোবর) বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়। দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

‘রাষ্ট্রের ভাবমূর্তি’ বা ‘জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি’র সংজ্ঞা উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় বর্জনীয় সম্পর্কে আরও বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে হবে; সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট দেওয়া চলবে না।


এ ক্যটাগরির আরো খবর..