× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
গত ১৫ বছরে এমপিওভুক্ত

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান থেকে পাঁচ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে অন্তভুক্ত হবে।

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল ‘নগদ’ এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়ে বুধবার (৩০ জুন) আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নামে যদি দুইবার মঞ্জুরি হয়ে থাকে তাহলে একটি মঞ্জুরির বিপরীতে টাকা বিতরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পাঠাতে হবে।

এক লাখ টাকা করে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩০ হাজার করে ২০০ জন শিক্ষক-কর্মচারী, আট হাজার টাকা করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন, আট হাজার টাকা করে নবম থেকে দশম শ্রেণির ১৩১২ জন, নয় হাজার টাকা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ জন এবং ১০ হাজার টাকা করে স্নাতক ও তদূর্ধ্ব শ্রেণির ৮৪০ জন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্তদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..