× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

শাহজালালের আগুন নেভাতে গিয়ে ২৫ আনসার সদস্য আহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
শাহজালালের আগুন নেভাতে গিয়ে

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নেমেছে আনসার সদস্যরা। আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া আনসারদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের আমদানি কার্গো শাখার ৮ নম্বর গেটের পাশে আগুন লাগে। সেখানে বিভিন্ন কোম্পানির কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য সংরক্ষিত ছিল।

আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিমানবন্দরের আনসার সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কার্যক্রমে অংশগ্রহণ করছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন। এ সময় এখন পর্যন্ত ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন জানান, আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক তদারকি করছে এবং আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..