× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ জব্দ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড় হওয়ার সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মালয়েশিয়ার কুয়ালালামুপর থেকে আসা বিজি-০১৮৭ ফ্লাইটে একই পরিবারের ৫ সদস্য বিমানবন্দরে নামেন।

‘গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশিকালে স্বামী-স্ত্রীর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের মোট ৮টি বার, এবং কাছে থাকা ব্যাগে তল্লাশি করে সাড়ে ৬০০ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের দাম ৭০ লাখ টাকা।’

এ ঘটনায় স্বামী মনিরুল ইসলাম ও স্ত্রী নীলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে ২ ছেলে ও এক মেয়েও রয়েছেন বলে জানান মঈনুল খান।


এ ক্যটাগরির আরো খবর..