× Banner
সর্বশেষ
দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শায় ১৬ দলীয় নক আউট ভিত্তিক ফুটবলে উলাশী ইউনিয়ন চ্যাম্পিয়ান

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ   ,বেনাপোলঃ শার্শা ৯ নং উলাশী ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের আয়োজনে ১৬ দলীয় নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বেলা ৪ টার সময় শার্শা ধলদা তবিবুর রহমান সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে  উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উলাশী ইউনিয়ন পরিষদ ২-১ গোলে  বাগআঁচড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
এসময় প্রধান অতিথি হিসেবে যশোর-১ (শার্শা) আসনের সংসদ শেখ আফিল উদ্দিন এমপি চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দেন উলাশী ইউনিয়নকে। এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদকে রানার্সআপ পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্দৌলা সরদার অলক, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ ।


এ ক্যটাগরির আরো খবর..