বেনাপোল প্রতিনিধি: শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২০) নামের এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল শার্শার কাঠুপাড়া এলাকার সফিকুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সকাল ৯ টার দিকে নিহত বিল্লাল মোটর সাইকেল যোগে শার্শার দিকে যাচ্ছিল। এ সময় নাভারণ বাজারের কাছে আসলে পিছন থেকে একটি পিকআাপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে পড়ে গেলে পিকআপ ভ্যানটি তার দেহের উপর দিয়ে উঠে যায়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।