× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

শার্শায় সাড়ে ৫ লাখ টাকার চোরাই ভারতীয় মোটর সাইকেল উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

এম,এ,জলিলঃশার্শা-যশোর-প্রতিনিধিঃ যশেরের শার্শার পাচভুলোট থেকে চোরাই পথে আনা ভারতীয় আর ওয়ান ফাইভ ভি -৩ ( ইয়ামাহ কোম্পানি) নামে সাড়ে পাঁচ লাখ টাকা মুল্যের একটি মোটর সাইকেল উদ্ধার করেছে বিজিবি।
তবে কোন চোরাচালানিকে আটক করতে পারেনি। শুক্রবার রাত ১২ টার সময় উপজেলার পাচভুলোট গ্রামের হযরত আলীর ছেলে জিল্লুর রহমানের বাড়ি পাশ  থেকে পরিত্যাক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে।
২১ বিজিবি, পাচভুলোট ক্যাম্পের কমান্ডার সুবেদার কালাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় আর ওয়ান ফাইভ ভি -৩ নামে একটি মোটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কোন চোরাচালনীকে আটক করা যায়নি। গাড়িটির মুল্য সাড়ে ৫ লাখ টাকা বলে তিনি জানান। উদ্ধারকৃত গাড়িটি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায় মোটর সাইকেলটির মালিক চোরাচালানি ঘাট মালিক পাচভুলোট গ্রামের হযরত এর ছেলে  জিল্লুর রহমান ও রুহুল আমিনের ছেলে সাবুর উদ্দিনের। এদের সাথে ওই গ্রামের আনছার আলীর ছেলে সুজন ও জড়িত বলে তারা দাবি করে। সুত্রটি দাবি করে বলে সাবুর উদ্দিন ও জিল্লুর রহমান ভারত থেকে মোটর সাইকেল, ফেনসিডিল, বিস্ফোরক দ্রব্য সহ নানা ধরনের পন্য এই সীমান্ত দিয়ে এনে দেশে বিক্রি করে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..