স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের শার্শার নাভরণ – সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (০৩ অক্টোবর) বিকাল ৫ টায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী লোকাল বাসের সাথে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায়ভেট কারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, সাতক্ষীরা ধানতারা গ্রামের তালুকদারের ছেলে শওকত আলী, সাতক্ষীরা চারাবটতলা গ্রামের আইজুল ইসলাম ছেলে প্রাইভেটকার চালক কবিরুল, রাড়ীপুকুর গ্রামের আঃ হাই এর ছেলে কাজল আলী, বাগআঁচড়ার কিতাব আলীর ছেলে তরিকুল ইসলাম, রাড়ীপুকুর গ্রামের হবিবর রহমানের ছেলে আঃ হাই।
নাভারন হাওয়ে ফাড়ির ইনর্চাজ পলিটন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনার সাথে সাথে বাস চালক পালিয়ে যায়।