× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

শার্শায় ফেনসিডিলসহ আটক ১

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) সকাল ৬টার দিকে রবিউলকে তার বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করছিলেন রবিউল। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন  জানান, রবিউল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..