× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায়  জসিমন নেছা (৬৫) নামে এক বৃদ্ধ মহিলার নিহত হয়েছে। বুধবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী নামক স্থানে সাতক্ষীরা গামী প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত জসিমন নেছা সাতক্ষীরা জেলার ছঘরিয়া গ্রামের মহাসিন বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে  জসিমন নেছা শার্শার উলাশী বাজারে রাস্তা পারাপারের সময় সাতক্ষীরা গামী প্রাইভেটকার ঢাকা মেট্রো খ-১১-৬৬৫৭ ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শি স্থানীয় জনতা প্রাইভেট কার সহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টিটু মিয়া জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..