× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শার্শায় নাশকতা মামলায় গ্রেফতার ৯

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ ডিসেম্বর) দুপুর ২টায় তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শার শুড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে আব্দুস সালাম, গোড়পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, রামচন্দ্রপুর গ্রামের চেরাক আলীর ছেলে ইব্রাহিম, নাভারন রেল বাজারের মোহাম্মদ আলীর ছেলে রেজাউল ইসলাম, বেনেখড়ি গ্রামের আবু হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, টেংরা গ্রামের ইরফান সরদারের ছেলে আব্দুল লতিফ, রাড়িপুকুর গ্রামের আজগার আলী গাজীর ছেলে শামসুর রহমান, বাগআচড়া গ্রামের বাহর আলীর ছেলে হাসানুজ্জামান ও বসতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল হোসেন।

পুলিশ জানায়, তাদের কাছে গোপনে খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে বিএনপি-জামায়াতের লোকজন জড়ো হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের নয়জনকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে সাতটি বোমা, কয়েকটি রেললাইনের পাথর ও লাঠি জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..