শার্শায় নানা আয়োজনে অটিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার বেনাপোলঃসহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় পালিত হলো ১২তম  বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস।
উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপুরে শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় ও নিশানা সংস্থার সহযোগীতায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানসহ শিক্ষক/শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে কোন অংশে কম নয়। তাই তাদের প্রতি নজর দিলেই স্বাভাবিক জীবন ফিরে পাবে তারা। এ ব্যাপারে আরো উদ্যোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
র‌্যালীর মধ্য দিয়ে ১২তম  বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।