× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

শার্শার সদর ইউনিয়নে দলীয় মনোনায়ন পাওয়ায় কবির উদ্দিন এর আগমনে শোভাযাত্রা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
শার্শার সদর ইউনিয়নে দলীয় মনোনায়ন পাওয়ায় কবির উদ্দিন এর আগমনে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের  সাবেক  জনপ্রিয় চেয়ারম্যান  কবির উদ্দিন তোতা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনায়ন লাভের পর ঢাকা থেকে আজ মঙ্গলবার শার্শার উদ্দেশ্য আসলে তাকে শত শত মোটর সাইকেল ও প্রাইভেড কার বহর শোভাযাত্রা নিয়ে আসে বিমানবন্দর থেকে।
খুলানা বিভাগের তৃতীয় ধাপের মনোনায়ন বাছাই পর্বে বাংলাদেশ আওয়ামীলীগের ত্যাগি নেতা শার্শা উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা দলীয় মনোনায়ন লাভ করেন। শার্শা সদর ইউনিয়নে এর আগে চেয়ারম্যান ছিলেন বিএনপি থেকে আসা সোহরাব হোসেন। সোহরাব হোসেন এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে থাকা কালিন প্রকৃত আওয়ামীলীগ নেতা কর্মীরা তার কাছে নির্যাতিত নিস্পেশিত হতে থাকে। এবং একাধিক মামলা হামলায় পড়ে ত্যাগি নেতা কর্মীরা। এবার  এই  আসন্ন নির্বাচনে তারই জবাব হিসাবে  আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন তোতাকে মনোনায়ন দেওয়ায় শার্শা উপজেলার সকল ইউনিয়ন এর নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
শার্শায় পৌছানোর পর দলীয় নেতাকর্মীরা তোতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। এসময় ইউনিয়নের সকল মেম্বাররাও অংশ নেয়।
প্রধান মন্ত্রীর ২২ তারিখে ঘোষনা অনুযায়ী শার্শা সদর ইউনিয়নে মনোনায়ন  লাভ করেন কবির উদ্দিন তোতা। আর এই ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন মনোনায়ন থেকে বাদ পড়ে যায়। তারই খুশিতে যশোর বিমানবন্দরে বিমান থেকে নামার পর কবির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানায় শার্শার ত্যাগী নেতা কর্মীরা। তোতার শার্শায় আগমনে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। এসময় আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস ভুইয়া বলেন, আজ প্রকৃত আওয়ামীলীগের হাতে প্রধানমন্ত্রী নৌকা তুলে দিয়ে শার্শবাসিকে কলঙ্ক মুক্ত করেছে। আমাদের যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন অঙ্গীকার করেছে শার্শার ত্যাগি নেতা কর্মীদের হাতে তাদের নেতৃত্ব ফিরিয়ে আনবে। তারাই প্রাথমিক জয় হয়েছে তোতাকে মনোনায়ন দেওয়ায়।


এ ক্যটাগরির আরো খবর..