× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

শার্শা (যশোর) প্রতিনিধি 

শার্শার কায়বা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
শার্শার কায়বা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

যশোরের শার্শা উপজেলা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রুপিয়া খাতুন সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে এ ইয়াবার চালানসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা য়ায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..