× Banner
সর্বশেষ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে দোয়া ও আলোচনা সভা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
তরিকুল ইসলাম স্মরনে দোয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরন সভা অব্যাহত রয়েছে। এ উপলক্ষে যশোরের শার্শায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কন্যাদাহ গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কন্যাদাহ ওয়ার্ড বিএনপি নেতা আতর আলীর সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উলাশী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শফিকুজ্জামান শফি,কামাল হোসেন, রোকনুজ্জামান জনি, গোগা ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলেচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ কন্যাদাহ গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কিতাব গাইন, মোজাম গাইন, নুর ইসলাম গাইন, আব্দুল আজিজ গাইন, লিটন গাইন, মুকুল গাইন সহ হত্যার শিকার সকল বিএনপি নেতাকর্মীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এর আগে বিএনপি নেতা রিজাউল ইসলাম কন্যাদাহ গ্রামের অসু্স্থ বিএনপির নেতা মেঝো খোকাকে দেখতে যান। এসময় তার শারিরীক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..