মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় বিদ্যুৎ স্পর্শে তিশা (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোবারবার (৯অক্টবর) সন্ধ্যা ৬টার সময় উপজেলার সাত মাইল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে সে বাগআঁচড়া গালস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের খলাইতো ভাই জানান, পাশের বাড়ির এক তলা ছাদের উপর জন্মদিন পালন করতে যায়।জন্মদিন পালন শেষে ফেরার সময় ঐ বাড়ির ছাদের উপর বিদ্যুতের মেন ড্রপতারে সংস্পশ হলে ঘটনাস্থলে মারা যায়।
উল্লেখ বছর ৪ আগে একই স্থানে কদম আলী নামে এক ব্যাক্তি মারাত্বক ভাবে জখম ও আহত হয়।
এ ক্যটাগরির আরো খবর..