শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক

শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, শার্শাথানার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ নুর ইসলাম @ নাঈম (২৫)।
রবিবার (১৬ আগষ্ট) বিকালে ৪:৩০ মিনিটে পুলিশ জানায়,এসআই  মোঃ সবুজ গাজী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম  শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুপুর ১৪.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ১০নং শার্শা ইউনিয়নের নাভারণ রেল বাজার সংলগ্ন জনৈক মোঃ মিন্টু শেখ এর ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ নুর ইসলাম @ নাঈম’কে ধৃত করে তল্লাশীকালে তার হেফাজত হতে ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-২৯, তাং-১৬/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু করা হয়েছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।