× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

শার্শা প্রতিনিধি

শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, শার্শাথানার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে মোঃজাহান আলী সরদার (৪২)।
রবিবার (০৩মে) রাতে পুলিশ জানায়,এসআই মোঃ মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম  শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুপুর ১৪.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামস্থ মোঃ নরিম সরদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃজাহান আলী সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫০ পিচ ইয়াবা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..