× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

 শার্শা প্রতিনিধি

শার্শা উলাশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় উলাশী ইউনিয়নের কন্যাদহ ৬ নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উলাশী ইউনিয়ন বিএনপি ও কন্যাদহ দাখিল মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরে ধলদা মাধ্যমিক বিদ্যালয় ও রামপুর প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের কে নিয়ে একটি শোক রেলী করেন। এবং ধলদা ও রামপুর, লাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে বীর শহীদদের প্রতি শ্রদ্ধ্য নিবেদন ও দোয়া মাহফিল করেন। সকল স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় নেতৃবৃন্দরা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন মিছিলের গতি দেখে আতঙ্কিত হয়ে ছাত্র-জনতার উপর গুলি চালায়, সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক শহীদ হন।
এসময় উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,সহ সভাপতি শামছুল আলম বিষে, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,কন্যাদহ দাখিল মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম,সাবেক সভাপতি কন্যাদহ মাদ্রাসার মোঃ আজিজুল হক,গনশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার বাবলু রহমান,কন্যাদহ ৬ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি হজরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,উলাশী যুবদলের নেতা মইদুল ইসলাম,বিএনপি নেতা মিন্টু,জেলা কৃষক দলের সদস্য আল-আমিন,ইউনিয়ন বিএনপি সদস্য হাসানুর ধলদাহ গ্রামের সাবেক মেম্বার জমাত আলী,মোঃ খোকন,মোঃ কবির হোসেনসহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..